কচুয়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
নিউজ ডেস্ক: কচুয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। আজ বুধবার সকালে জাতীয় পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে দিবসের কর্মসূচী উদ্বোধন করেন প্রধান অতিথি সাবেক স্বরাস্ট্র মন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি।
এ সময় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, কচুয়া প্রেসক্লাব ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।
৯.৩০ মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তনে কেক কাটা, বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা সভায় ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি বক্তব্য প্রদান করেন। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।
এ সময় উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম, নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ, কচুয়া পৌরসভার মেয়র নাজমুল আলম স্বপন, সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইযুব আলী পাটওয়ারী, সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডা আ: মবিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক সোহাগ উদ্দিন প্রমুখ বিভিন্ন কর্মসূচীতে অংশ গ্রহণ করেন।









