19170

ব্রাহ্মণপাড়া থানার নবাগত ওসি রাজু নাহাকে প্রশাসনের পক্ষ থেকে বরণ

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি: কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানায় নবাগত যোগদানকারী অফিসার ইনচার্জ (ওসি) আপেলা রাজু নাহাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বরণ করা হয়েছে। সোমবার (১৫ মার্চ) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রশাসনের আয়োজিত এক আলোচনা সভায় ওসি আপেলা রাজু নাহাকে নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া সিদ্দিকা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এসময় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন। জানা যায় পুলিশ পরিদর্শক আপেলা রাজু নাহ গত ১২ মার্চ শুক্রবার বিকেলে ব্রাহ্মণপাড়া থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেনের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।

ads
ad

পাঠকের মতামত