18803

কুমিল্লায় মুদি দোকানে অগ্নিকাণ্ড; প্রায় ২৫-৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

স্টাফ রিপোর্টারঃ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গাবতলী মধ্যমপাড়া আলাইপুর এলাকায় আগুনে পুড়ে ছাই গেছে ভাই ভাই স্টোর নামে একটি মুদি দোকান। এতে দোকানের অন্তত ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে যায়। তবে তার আগেই দোকানের সিংগভাগ মালামাল পুড়ে ভস্মিভূত হয়ে যায়।

ads

তবে কিভাবে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে তা এখনো জানা যায় নি।

ভাই ভাই স্টোরের মালিক ১ নং বিজয়পুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য জহিরুল ইসলাম।

ads

তিনি জানান, তার মালিককানাধীন ভাই ভাই মুদিমালের দোকানে গত শনিবার দিবাগত রাত সাড়ে তিনটায় আগুন লাগে। পরে আগুনে দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আগুনের ঘটনা শুনে তিনি অজ্ঞান হয়ে যান।
এ ঘটনায় সদর দক্ষিন থানায় ইউপি সদস্য জহিরুল ইসলাম সদর দক্ষিন থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

সদর দক্ষিন থানার ওসি দেবাশীষ চৌধুরী বলেন, কিভাবে আগুনের ঘটনা ঘটেছে তা এখনো স্পষ্ট নয়। তবে এ বিষয়ে একটি সাধারণ ডায়েরী করেছেন দোকানের মালিক।

ad

পাঠকের মতামত