18504

সদর দক্ষিণে জাতীয় ভােটার দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে জাতীয় ভােটার দিবস ২০২১ পালিত হয়েছে। ২ মার্চ জাতীয় ভােটার দিবসে বেলা এগারােটায় উপজেলা কমপ্লেক্সের সামনে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন শেষে উপজেলা মিলনায়তনে ১০১৯ সালের ১২ জন ভোটারের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার৷

ads

সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘােষ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার পুতুল, উপজেলা নির্বাচন কর্মকর্তা (অতিঃ) মােঃ কামরুল হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তানজুমা পারভীন লুনা, জনস্বাস্থ্য কর্মকর্তা নাজমুল হাসান, সমাজসেবা কর্মকর্তা সামিমা শারমিন, তানজুমুন্নাহার খায়ের, একাডেমিক সুপারভাইজার সালিমা আক্তার, আইসিটি সালিমা খাতুন, নির্বাচন অফিসের সিরাজুল পরিসংখ্যান কর্মকর্তা হক প্রমুখ।

ads
ad

পাঠকের মতামত