18331

নতুন দল গঠন নিয়ে যা বললেন ট্রাম্প

নিউজ ডেস্ক: নতুন দল গঠনের সব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন দল গঠনের সংবাদ ভুয়া বলেও দাবি করেন তিনি। রোববার (২৮ ফেব্রুয়ারি) এক অনুষ্ঠানে এ দাবি করেন।

ক্ষমতা ছাড়ার পর প্রথমবারের মতো ফ্লোরিডায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে রিপাবলিকান দলকে আরো ঐক্যবদ্ধ করার অঙ্গীকার করেন ট্রাম্প।

ads

তিনি আরো বলেন, আগের যে কোনো সময়ের চেয়ে আরো বেশি শক্তিশালী হবে তার দল। ২০২৪ সালে আবারও প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়েরও ইঙ্গিত দেন।

ক্ষমতা ছাড়ার পর রোববার প্রথমবারের মতো জনসম্মুখে আসেন ট্রাম্প। ফ্লোরিডায় রক্ষণশীলদের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তার নতুন দল গড়ার সব গুঞ্জন তিনি উড়িয়ে দেন। বলেন, এ সবই ভুয়া খবর। দল ভাঙা নয় বরং সবাইকে নিয়ে রিপাবলিকান দলকে আরো শক্তিশালী করার অঙ্গীকার করেন ট্রাম্প।

ads
ad

পাঠকের মতামত