17420

টানা সপ্তম জয়ে শীর্ষে বসুন্ধরা কিংস

মাইনুল হক: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ২০-২১ এর ৩৮তম ম্যাচে সোমবার (৮ ফেব্রুয়ারী) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র এর বিপক্ষে বড় জয় পেয়েছে বসুন্ধরা কিংস।

কুমিল্লা শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে বসুন্ধরা কিংস ৩-০ গোলে বিধ্বস্ত করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে।

ads

খেলার প্রথমার্ধে ১০ মিনিটের মাথায় প্রথম গোল করেন বসুন্ধরা কিংসের স্ট্রাইকার ১০ নম্বর জার্সি পরিহিত ব্রাজিলিয়ান খেলোয়াড় রবসন ডি সিলভা৷ খেলার প্রথমার্ধের শেষ মুহুর্তে ৪৫ মিনিটের মাথায় ২য় গোল করেন ৯ নম্বর জার্সি পরিহিত আর্জেন্টিনার খেলোয়াড় অস্কার বেকেরা। এতে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় বসুন্ধরা কিংস।

ads

দ্বিতীয়ার্ধের ৩০ মিনিটের মাথায় বসুন্ধরা কিংসের পক্ষে ৩য় গোল করেন দলের ভারপ্রাপ্ত অধিনায়ক ১১ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তৌহিদুল আলম সবুজ।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে কোন সুযোগ না দিয়ে দাপুটে জয়ে ৩ পয়েন্ট আদায় করে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস।

বসুন্ধরা কিংস টানা সাত জয়ে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। টানা চতুর্থ হারের স্বাদ পেলো মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। লীগে মাত্র এক জয় পাওয়া মুক্তিযোদ্ধার সংগ্রহ ৩ পয়েন্ট।।

ad

পাঠকের মতামত