17054

ভারতের প্রজাতন্ত্র দিবসে আ জ ম নাছির উদ্দীনের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক: ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে চট্টগ্রামে নিযুক্ত সহকারি হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জীকে শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। মঙ্গলবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় হোটেল রেডিসন ব্লু হোটেলে ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি উপস্থিত হয়ে এই শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।

এতে চট্টগ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।

ads

অনুষ্ঠানে আ জ ম নাছির উদ্দিন বলেন, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে ভারত আমাদের অকৃত্রিম সহযোগিতা দিয়েছে। শুধু সামরিক সহযোগিতায় নয়, এদেশের এক কোটি জনগণকে আশ্রয় দিয়েছিল ভারত। দেশটির মহান নেত্রী ইন্দিরা গান্ধী সেসময় বাংলাদেশের স্বাধীনতার জন্য বিশ্ব জনমত গঠনে অনন্য অবদান রেখেছিলেন। স্বাধীনতা যুদ্ধের সময় থেকে বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে ঐক্যের যে সূচনা হয়েছে, সে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যকে এগিয়ে নেয়ার মাধ্যমে আমাদের পারস্পরিক সম্পর্ক উত্তরোত্তর সমৃদ্ধ হবে।

ads
ad

পাঠকের মতামত