শাহাজাদা গিয়াস উদ্দিন মিয়ার আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল
মাইনুল হক: কুমিল্লা নগরীর মুন্সেফবাড়ী জামে মসজিদ’র সভাপতি, মহানগর ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সিটি ব্যাংকের অবসর প্রাপ্ত কর্মকর্তা শাহজাদা গিয়াস উদ্দিন মিয়া’র আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৫ জানুয়ারি) বাদ আছর কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে কুমিল্লা মুন্সেফবাড়ী জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো: মিজানুর রহমান।

দোয়া মাহফিলে শাহজাদা গিয়াস উদ্দিন মিয়া’র রুহের মাগফিরাত কামনা, এমপি বাহারের দীর্ঘায়ু ও সুস্থতা এবং সর্বোপরি দেশ ও জনগণের সুখ-সমৃদ্ধির জন্য বিশেষ ভাবে দোয়া করা হয়।
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, মরহুমের আত্মীয়-স্বজন, স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিগণ দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন।
উল্লেখ্য, শাহজাদা গিয়াস উদ্দিন মিয়া শুক্রবার (২২ জানুয়ারি) বিকাল ৫:১৫ মিনিটের সময় মুন্সেফবাড়ীর নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেন। শনিবার সকাল সাড়ে ৯টায় মুন্সেফবাড়ী জামে মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়৷ পরে নগরীর টমছমব্রীজ কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়৷










