16932

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: শেষ ম্যাচেও দুর্দান্ত জয় তুলে নিল বাংলাদেশ। সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১২০ রানে হারিয়েছে টাইগাররা। যার ফলে হোয়াইটওয়াশ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটে ও দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জয় পেয়েছিল বাংলাদেশ।

নিজেদের ইতিহাসে দ্বিতীয়বার ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। ২০০৯ সালে ক্যারিবিয়ান সফরে প্রথম এই স্বাদ পেয়েছিল তারা। ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা আট ম্যাচে জিতল বাংলাদেশ। দেশটির এর চেয়ে বেশি জয় আছে কেবল জিম্বাবুয়ের বিপক্ষে।

ads

দেশের মাটিতে সবশেষ ১০ ওয়ানডে সিরিজের নয়টিতেই জিতল বাংলাদেশ। এই জয়ে আইসিসি ওয়ানডে সুপার লিগে পেল আরও ১০ পয়েন্ট। এর সঙ্গে পয়েন্ট তালিকায় উঠে এলো দুই নম্বরে।

ফেরার ম্যাচে উইকেট পেলেন তাসকিন আহমেদ। রেমন রিফারের ফিরতি ক্যাচ নিয়ে ক্যারিবিয়ানদের ১৭৭ রানে থামিয়ে দিলেন এই পেসার। বাংলাদেশ পেল ১২০ রানের জয়।

ads

সিরিজে তৃতীয়বারের মতো অলআউট হলো ওয়েস্ট ইন্ডিজ। প্রথমবারের মতো দেড়শ ছাড়ানো দলটি গুটিয়ে যায় ৪৪.১ ওভারে।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৫০ ওভারে ২৯৭/৬ (তামিম ৬৪, লিটন ০, শান্ত ২০, সাকিব ৫১, মুশফিক ৬৪, মাহমুদউল্লাহ ৬৪*, সৌম্য ৭, সাইফ ৫*; জোসেফ ১০-০-৪৮-২, হার্ডিং ১০-০-৮৮-০, মেয়ার্স ৭-০-৩৪-১, রিফার ১০-০-৬১-২, আকিল ১০-০-৪৬-০, জেসন ৩-০-১৬-০)

ওয়েস্ট ইন্ডিজ: ৪৪.২ ওভারে ১৭৭ (ওটলি ১, আমব্রিস ১৩, বনার ৩১, মেয়ার্স ১১, জেসন ১৭, পাওয়েল ৪৭, হ্যামিল্টন ৫, রিফার ২৭, জোসেফ ১১, আকিল ০, হার্ডিং ১*; সাইফ ৯-০-৫১-৩, মুস্তাফিজ ৬-০-২৪-২, তাসকিন ৮.২-১-৩২-১, মিরাজ ১০-২-১৮-২, সাকিব ৪.৫-০-১২-০, মাহমুদউল্লাহ ২-০-১১-০, সৌম্য ৩.১-০-২২-১, শান্ত ১-০-৪-০)

ফল: বাংলাদেশ ১২০ রানে জয়ী

ad

পাঠকের মতামত