দাউদকান্দিতে র্যাবের অভিযানে গাঁজা ও ফেন্সিডিলসহ আটক ৭
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার দাউদকান্দি এলাকায় পৃথক অভিযান চালিয়ে সাড়ে ২৮ কেজি গাঁজা ও এবং ৫০ বোতল ফেন্সিডিলসহ সাতজন মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (১২ জানুয়ারি ) তাদের আটকের বিষয়টি র্যাবের পক্ষ থেকে জানানো হয়।
আটক সাতজন হলো- বাগেরহাট জেলার মংলা থানার মাছমারা গ্রামের মৃত রুমি সরদারের স্ত্রী মোছাঃ বিউটি বেগম, তারা বেগম (৫০), বাগেরহাট জেলার মংলা থানার সিগনাল টাওয়ার গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের স্ত্রী বিউটি বেগম (৬৫), বাগেরহাট জেলার মংলা থানার মাছমারা গ্রামের মৃত রুমি সরদারের ছেলে মোঃ মেহেদী হাসান মুন্না (২০), কুমিল্লা জেলার কোতয়ালি থানার রাজমঙ্গলপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে মোঃ রবিউল ইসলাম (১৯), কুমিল্লা জেলার কোতয়ালি থানার রাজমঙ্গলপুর গ্রামের মৃত আবুল কাশেম এর ছেলে মোঃ ইয়াছিন (১৯), কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার শশীদল (দক্ষিণ পাড়া) গ্রামের রমিজ উদ্দিনের ছেলে মোঃ বিল্লাল হোসেন (১৯), কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার শশীদল (দক্ষিণ পাড়া) গ্রামের ফুল মিয়ার ছেলে মোঃ মনির হোসেন শুভ (১৯)৷
কুমিল্লাস্থ র্যাব-১১ সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুসছ সাকিব জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার দাউদকান্দি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।










