চৌদ্দগ্রামে অবসরপ্রাপ্ত ৪ গুণী শিক্ষককে সংবর্ধনা
সফিউল আলম: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঘােলপাশা ইউনিয়নের সলাকান্দি জিসি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা অবসরে যাওয়া চার গুণী শিক্ষককে সংবর্ধনা দিয়েছে। এসব শিক্ষকের কেউ অবসরে গেছেন দশ বছর আগে, কেউবা তারও আগে পরে। বিদ্যালয়ের এই প্রিয় চার শিক্ষককে খুঁজে বের করে সংবর্ধনার আয়ােজন করে প্রাক্তন শিক্ষার্থীরা।
শনিবার (৯ জানুয়ারি) দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গনে ক্রেস্ট, নানা ধরনের উপহার ও ফুলেল শুভেচ্ছায় বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সুখময় রঞ্জন, জ্যেষ্ঠ সহকারী শিক্ষক জসিম উদ্দিন, শাহ আলম ও মো: শাহজাহানকে সংবর্ধনা দেওয়া হয়।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির বর্তমান সভাপতি ও কুমিল্লা কর অফিসের উপ-কর কমিশনার(ইনচার্জ) মনির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন ঘােলপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জাফর আহমদ, মুন্সীরহাট ইউনিয়নের চেয়ারম্যান মাহফুজ আলম, ডাক ও টেলিযোগাযােগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল বিন করিম, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভােকেট খােরশেদ আলম, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তরুন শিল্পপতি আবদুল মতিন, ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুম বিলাহ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এডভােকেট জুলফু মিয়া, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সাবেক সহসভাপতি মাে. রমিজ উদ্দিন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির অভিভাবক সদস্য নজরুল ইসলাম, এ কে খােকন, মাে. মাসুম, সংরক্ষিত মহিলা সদস্য জোসনা বেগম, অভিভাবক সদস্য মুক্তিযযােদ্ধা সামছুল হক, কোপট সদস্য বি এম জাহাঙ্গীর।
প্রধান বক্তা ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি আবদুল হামিদ তালুকদার। শুভেচ্ছা বক্তব্য দেন প্রধান শিক্ষক মােবারক হােসেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক আইয়ুব আলী ও হিরন্ময় চন্দ্র দে।









