15927

২০২১ সালকে সবার আগে স্বাগত জানালো সামোয়া

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে সবার আগে ইংরেজি ২০২১ সালকে স্বাগত জানিয়েছে সামোয়া। সামোয়া সরকারের ফেসবুক পেজে দেশটির প্রধানমন্ত্রী তুলিয়েপা আইয়োনো সাইলিলি মালিয়েলেগায়োই ইংরেজি নতুন বছর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিরর জানিয়েছে, গ্রিনিচ মান সময় ১০টায় রাজধানী শহর আপিয়াতে আতশবাজি রোশনাইতে নতুন ইংরেজি বছরকে স্বাগত জানানো হয়।

ads

প্রশান্ত মহাসাগরীয় কিরিবাতির একাংশেও নতুন ইংরেজি বছরকে স্বাগত জানানো হয়েছে।

সামোয়া ও কিরিবাতি আন্তর্জাতিক তারিখ রেখার পশ্চিমাংশের সবচেয়ে কাছে অবস্থিত। ১৯৯০ সালের আগে আন্তর্জাতিক তারিখ রেখা কিরিবাতির ওপর দিয়ে যেত, যার ফলে কিরিবাতির দুই অংশে থাকত দুই তারিখ। পরে আন্তর্জাতিক তারিখ রেখাটি কিরিবাতির সর্বপূর্বের দ্বীপ থেকে প্রায় আড়াই হাজার কিলোমিটার দূরে সরিয়ে নেওয়া হয়। ফলে কিরিবাতি জুড়ে এখন একটি তারিখই থাকে। সবার আগে সামোয়ার সঙ্গে পুরো কিরিবাতি উদযাপন করতে পারে ইংরেজি নববর্ষ।

ads
ad

পাঠকের মতামত