সাংবাদিকদের লক্ষ টাকা পুরস্কার জেতার সুযোগ
ডেস্ক নিউজ: অনুসন্ধানী সাংবাদিকতায় পেশাদারী উৎকর্ষ সাধনের লক্ষ্যে ১৯৯৯ সাল থেকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) দুর্নীতি বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার প্রতিযোগিতার আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় ২০২০ সালে কোভিড-১৯ মোকাবেলায় দুর্নীতি বিষয়ক বিশেষ অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ে পুরস্কার প্রদানের লক্ষ্যে টিআইবি সংবাদপত্র এবং টিভি চ্যানেল- এ দুটি মাধ্যমে সাংবাদিকদের নিকট থেকে প্রতিবেদন আহ্বান করেছে।
কোভিড-১৯ সংশ্লিষ্ট জাতীয় দুর্যোগ মোকাবেলায় ৮ মার্চ থেকে ৩১ ডিসেম্বর ২০২০ সালে প্রকাশিত/প্রচারিত জাতীয় সংবাদপত্র বিভাগ ও আঞ্চলিক সংবাদপত্র বিভাগ, টেলিভিশন বিভাগে সংবাদ প্রতিবেদন এই তিনটি বিভাগে দুর্নীতি বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদনের জন্য বিশেষ অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার প্রদান করা হবে। প্রতিবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৫ জানুয়ারি ২০২১।
তিনটি বিভাগে প্রত্যেক বিজয়ীকে পুরস্কার হিসেবে ১,২৫,০০০ (এক লক্ষ পঁচিশ হাজার) টাকা, ক্রেস্ট ও সম্মাননা পত্র দেওয়া হবে। এছাড়া টিভি সংবাদ প্রতিবেদনের ক্ষেত্রে ক্যামেরাপারসনের বিশেষ ভূমিকা থাকলে সেক্ষেত্রে বিচারকমন্ডলীর সুপারিশের আলোকে তাঁকেও পুরস্কৃত করা হবে। এক্ষেত্রে ক্যামেরাপারসনকে পুরস্কার হিসেবে ৫০,০০০ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র প্রদান করা হবে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এইসব জানানো হয়।
তিনটি বিভাগের মধ্যে, জাতীয় সংবাদপত্র বিভাগে রাজধানী ঢাকা থেকে যে কোন বাংলা ও ইংরেজি দৈনিক সংবাদপত্র, সাময়িকী এবং অনলাইন সংবাদ মাধ্যমে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদন পাঠাতে পারবে।
আঞ্চলিক সংবাদপত্র বিভাগে রাজধানী ঢাকা ব্যাতিত যে কোন অঞ্চলের বাংলা ও ইংরেজি দৈনিক সংবাদপত্র, সাময়িকী এবং অনলাইন সংবাদ মাধ্যমে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদন পাঠাতে পারবে।
এছাড়া টেলিভিশন বিভাগে বিটিভিসহ দেশীয় মালিকানাধীণ বেসরকারি টেলিভিশনে প্রচারিত অনুসন্ধানী সংবাদ প্রতিবেদন পাঠাতে পারবে।
এবিষয় আরো বিস্তারিত জানা যাবে www.ti-bangladesh.org/sija-COVID-19 এখানে ক্লিক করে।









