15934

মোংলা বন্দরে নতুন রেকর্ড

ডেস্ক রিপোর্ট: ২০২০ সালের প্রায় শেষ প্রহরে বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) রাতে মোংলা বন্দরের ১০ নম্বর মুরিং বয়ায় নোঙর করে পানামা পতাকাবাহী জাহাজ ‘এমভি ওয়াংডা’। আর এতেই বন্দরের ইতিহাসে নতুন রেকর্ড তৈরি হলো। এক মাসে মোংলা বন্দরে ১১৭টি জাহাজের আসলো। গত ৭০ বছরে কোনও মাসেই এত জাহাজ মোংলা বন্দরে আসেনি।

গত ২৩ নভেম্বর মরোক্ক’র জর্জস লাসফার বন্দর থেকে সার নিয়ে ‘এমভি ওয়াংডা’ জাহাজটি ছেড়ে আসে। রাত ৮টা ৪০ মিনিটের দিকে এটি মোংলা বন্দরে নোঙর করে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় এই তথ্য নিশ্চিত করে রেকর্ডের কথা জানান মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফকর উদ্দিন। আধুনিক সুযোগ সুবিধা বৃদ্ধি পাওয়ায় বিদেশিরা এ বন্দর ব্যবহারে আগ্রহী হয়েছে এবং জাহাজ আগমনের সংখ্যা বাড়ছে বলেও জানান তিনি।

ads

হারবার মাস্টার আরও বলেন, ২০১৪-১৫ অর্থ বছরের মোংলা বন্দরে জাহাজ আগমনের সংখ্যা ছিল ৪১৬ টি, ২০১৫-১৬ অর্থ বছরে ছিল ৪৮২ টি, ২০১৬-১৭ অর্থ বছরে ছিল ৬২৪ টি, ২০১৭-১৮ অর্থ বছরে ছিল ৭৮৪ টি এবং ২০১৮-১৯ অর্থ বছরে সে সংখ্যা এসে দাড়ায় ৯১২ টিতে।

ads

পরিসংখ্যানে দেখা যায়, প্রতিবছরই বন্দরে ১২০ থেকে ১৫০টি করে জাহাজ আগমনের সংখ্যা বেড়েছে। সেই ধারবাহিকতায় ২০২১ সালে মোংলা বন্দরে জাহাজের আগমনের সংখ্যা এক হাজার ছাড়িয়ে যাবে বলে আশা বন্দর কর্তৃপক্ষের।

ad

পাঠকের মতামত