15903

জিসিসির শীর্ষ সম্মেলনে কাতার আমিরকে সৌদি বাদশাহর আমন্ত্রণ

নিউজ ডেস্ক: কূটনৈতিক বিধিনিষেধের মধ্যে আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)-এর শীর্ষ সম্মেলনে কাতার আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে আমন্ত্রণ জনানো হয়।

সৌদি বাদশাহ সালমানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ আমন্ত্রণ জানানো হয়। জিসিসি-এর মহসচিব জেনারেল নায়েফ ফালাহ আল হাজরাফ উপসাগরীয় ছয়টি দেশের প্রধানকে আমন্ত্রণের কথা জানিয়েছেন।

ads

অবশ্য কাতার আমিরের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ এখনও অনিশ্চিত। কারণ এর আগের সম্মেলনেও তাঁকে আমন্ত্রণ জানানো হয়, কিন্তু তিনি অংশগ্রহণ করেননি। তাঁর পক্ষ থেকে কাতারের প্রধানমন্ত্রী আবদুল্লাহ বিন নাসের বিন খলিফা আল থানি অংশ নেন।

সৌদি আরব, বাহরাইন, ওমান, কুয়েত, আরব আমিরাত ও কাতার নিয়ে গালফ কোঅপারেশন কাউন্সিল গঠিত হয়। উপসাগরীয় দেশগুলোতে সামাজিক, অর্থনৈতক ও বাণিজ্যিক উন্নতি করে সুন্দর ভবিষ্যত গড়ার লক্ষ্যে শীর্ষ সম্মেলনের আয়োজন করা হয়। এবার রিয়াদে সংস্থাটির ৪১তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।

ads

২০১৭ সালে সৌদি, আমিরাত, বাহরাইন ও মিশর সন্ত্রাসী দলকে সহযোগিতার অভিযোগে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে কাতারের ওপর অবরোধ আরোপ করে।

অবশ্য কাতার বরাবর অভিযোগ অস্বীকার করে এসেছে। এবারের শীর্ষ সম্মেলনে কাতার আমিরের অংশগ্রহণ সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে বলে মনে করা হয়।

সূত্র : আল জাজিরা

ad

পাঠকের মতামত