কুমিল্লায় র্যাবের পৃথক অভিযানে ৩ জন আটক
প্রেস রিলিজ: গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল রবিবার (২৭ ডিসেম্বর) রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন কোটবাড়ি বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের সময় একজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ সময়ে গ্রেফতারকৃত আসামীর নিকট থেকে ২০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন জুলাই কুড়িয়াপাড়া গ্রামের মোঃ আবুল কাশেমের ছেলে মোঃ বায়েজিত বোস্তামী (২১)।
গোপন সংবাদের ভিত্তিতে পৃথক একটি অভিযানে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল রবিবার (২৭ ডিসেম্বর) রাতে কুমিল্লা জেলার কোতয়ালি থানাধীন শ্রীপুর গ্রামের বড়দিঘীর পাড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মোটর সাইকেলে ইয়াবা ও বিদেশী মদ পরিবহনের সময় দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ সময়ে তাদের নিকট থেকে ৩৯৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ০১টি বিদেশী মদ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলো কুমিল্লা জেলার কোতয়ালি থানাধীন দক্ষিণ আনন্দপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে আবু তালেব (৩২) ও কুমিল্লা জেলার কোতয়ালি থানাধীন দক্ষিণ আনন্দপুর গ্রামের মৃত ইব্রাহীম মিয়ার ছেলে মোঃ হাসান (২৮)। এক্ষেত্রে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মোটর সাইকেলটিও জব্দ করা হয়।
মেজর তালুকদার নাজমুছ সাকিব জানায়, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ ও কোতয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।










