15673

দুবাইতে ফ্রি ভ্যাকসিন দেওয়া শুরু

আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের দুবাই করোনা ভাইরাসের বিনামূল্যে টিকা দেওয়ার ক্যাম্পেইন শুরু করার ঘোষণা দিয়েছে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুবাইয়ের সুপ্রিম কমিটি অব ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এ সংক্রান্ত একটি বিবৃতি জারি করেছে।

ads

বিবৃতিতে বলা হয়েছে, বুধবার (২৩ ডিসেম্বর) দুবাইয়ে করোনার একটি বৃহৎ টিকাদান কর্মসূচি শুরু হবে।

এ ক্যাম্পেইনে ফাইজার-বায়োএনটেকের টিকা ব্যবহার করা হবে।

ads

এটি বিনামূল্যে দেওয়া হবে বলে খালিজ টাইমসের খবরে বলা হয়েছে।

ad

পাঠকের মতামত