15648

দলীয় শান্তি-শৃংখলা বজায় রাখুন : তাজুল ইসলাম

ডেস্ক নিউজ: দলীয় শান্তি-শৃংখলা বজায় রাখতে স্থানীয় পর্যায়ের জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। মঙ্গলবার (২২ ডিসেম্বর) মন্ত্রণালয়ের নিজ কক্ষে টাঙ্গাইল ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করানোর সময় এ আহ্বান জানান তিনি।

তাজুল ইসলাম বলেন, দলের সুনাম নষ্ট হয় এমন কোনো কাজ কোনোক্রমেই করা যাবে না। আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব দরবারে যে সুনাম অর্জন করেছেন তা দলীয় নেতা কর্মীদের সমুন্নত রাখতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও চেতনা বাস্তবায়নে দলীয় নির্দেশনা মেনে নিজের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য নবনির্বাচিত সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।

ads

২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, উন্নত-সমৃদ্ধ বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে শেখ হাসিনার অঙ্গীকারের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশ এখন উন্নয়নের অগ্রযাত্রায় অপ্রতিরোধ্য। অর্থনৈতিকভাবে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে নির্ধারিত সময়ের আগেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তাজুল ইসলাম।

টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য মো. আজহারুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সদস্য মো. হাবিবুর রহমান শপথ গ্রহণ করেন। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ শপথগ্রহণ অনুষ্ঠানটি পরিচালনা করেন।

ads
ad

পাঠকের মতামত