15639

কুমিল্লার সদর দক্ষিণে ফেন্সিডিল, গাঁজা ও ইয়াবাসহ আটক ১

প্রেস রিলিজ: গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল (২০ ডিসেম্বর) রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিন থানাধীন দড়িবটগ্রাম সাকিনস্থ সুয়াগঞ্জ বাজার সজিব মেডিসিন পয়েন্ট এর সামনে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে একজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময়ে ১৫৮ বোতল ফেন্সিডিল, ০৫ কেজি গাঁজা, ৩১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ads

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো চাঁদপুর জেলার সদর থানার মালরা গ্রামের মোঃ শাহজাহান হোসেন এর ছেলে মোঃ ফরহাদ হোসেন (২১)।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন স্থানে ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা সহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

ads

মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান মেজর তালুকদার নাজমুছ সাকিব।

ad

পাঠকের মতামত