15663

চৌদ্দগ্রামে মেয়র পদে আ.লীগের মনোনয়ন পত্র জমা দিলেন মীর হোসেন মীরু

মোঃ সফিউল আলম: চৌদ্দগ্রাম পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পত্র জমা দিলেন মীর হোসেন মীরু৷ মঙ্গলবার (২২ ডিসেম্বর) আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে নেতাকর্মী ও সমর্থক নিয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান ও চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগ’র সভাপতি আবদুস সোবহান ভুঁইয়া হাসান, উপজেলা আওয়ামী লীগ’র সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, কুমিল্লা জেলা পরিষদ সদস্য ও চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি ফারুক আহম্মেদ মিয়াজী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল আলম মোল্লা, কামরুল হাসান মুরাদ, দপ্তর সম্পাদক নান্টু দেবনাথ, উপ দপ্তর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ জালাল মজুমদার, কাশিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন, উপজেলা শ্রমিক লীগ সভাপতি আরশ মজুমদারসহ আরও অনেকে।

ads

উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর কুমিল্লা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রামের সংসদ সদস্য মুজিবুল হকে’র সভাপতিত্বে কুমিল্লা নুর মহল হোটেলে বর্ধিত সভায় কুমিল্লা জেলা আওয়ামী লীগ, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগ ও পৌরসভা আওয়ামী লীগের সর্ব সম্মতিক্রমে জিএম মীর হোসেন মীরুকে দলীয় মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

জিএম মীর হোসেন মীরু বর্তমানে চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি। এর আগে তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, যুবলীগের সাধারণ সম্পাদক এবং ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন।

ads
ad

পাঠকের মতামত