15615

লালমাইতে আব্দুর রশিদ ফাউন্ডেশন’র উদ্যোগে কম্বল বিতরণ

মোঃ সফিউল আলম: কুমিল্লার লালমাই উপজেলায় উত্তর ভূলইন ইউনিয়ন এর শ্রীপুর গ্রামের মরহুম হাজী আব্দুর রশিদ ফাউন্ডেশন এর পক্ষ থেকে ফাউন্ডেশন এর চেয়ারম্যান আব্দুল জলিল সওদাগর এর উদ্যােগে ৫ শতাধিক অসহায় দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

রবিবার সকালে শ্রীপুর গ্রামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক আবুল কালামের সঞ্চালনায় মরহুম হাজী আব্দুর রশিদ এর আত্মার মাগফেরাত কামনায় স্মৃতিচারণ করে বক্তব্য প্রদান করেন ফাউন্ডেশন এর চেয়ারম্যান আব্দুল জলিল সওদাগর, লালমাই উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভূইয়া, সাংগঠনিক সম্পাদক আয়াত উল্লাহ, হাজী আমির হোসেন, উত্তর ভূলইন ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান হাজী আব্দুর রহিম সহ আরো অনেকে।

ads

জানা যায় মরহুম হাজী আব্দুর রশিদ ফাউন্ডেশন প্রতিষ্ঠা লগ্ন থেকে অত্র এলাকায় যেকোন দূর্যোগের মূহুর্তে  অসহায় দুঃস্থ হতদরিদ্র পরিবারে পাশে এসে দাঁড়ানোর দৃষ্টান্ত স্থাপন করেছে।

ads
ad

পাঠকের মতামত