কুমিল্লা জেলা সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি সভা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ কুমিল্লা জেলার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ ডিসেম্বর) বেলা ১২টায় কুমিল্লা টাউন হলের মুক্তিযুদ্ধ কর্নারে এই পরিচিতি সভাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও সোনালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন রেজি নং বি-২০২ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ হাসান খসরু৷
বিশেষ অতিথি হিসাবে ছিলেন কুমিল্লা মহানগর ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ইরান, কুমিল্লা মহানগর আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াস প্রমুখ৷
পরিচিতি সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের কুমিল্লা জেলার সভাপতি মোঃ আনিছুর রহমান ভুঁইয়া৷
উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির প্রধান সমন্বয়ক মোঃ নজরুল ইসলাম, কমিটির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম মাস্টার সহ নবগঠিত কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।









