15402

অর্থমন্ত্রী মোস্তফা কামালের রোগমুক্তিতে দোয়া কামনা

নিজস্ব প্রতিবেদক: অর্থমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মোস্তফা কামাল লোটাস এমপি’র রোগমুক্তিতে মিলাদ ও মুনাজাতের মধ্য দিয়ে দোয়া কামনা করা হয়েছে। রবিবার বাদ মাগরিব কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদের আয়োজন করেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ করিম মজুমদার।

এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক আলহাজ্ব ওমর ফারুক, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রুহুল আমিন ভূঁইয়া, কুমিল্লা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জসিম উদ্দিন আহমেদ চৌধুরী, লালমাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হামিদসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ৷

ads
ad

পাঠকের মতামত