বৃহত্তর ঝলম ব্লাড ব্যাংকের প্রতিষ্টা বার্ষিকী পালিত
বরুড়া প্রতিনিধি: ঝলম বৃহত্তর ব্লাড ব্যাংকের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী মঙ্গলবার (৮ ডিসেম্বর) পালিত হয়েছে। এ উপলক্ষে ঝলম উচ্চ বিদ্যালয় কলেজ মাঠে ফ্রি চিকিৎসা পত্র, ব্লাডগ্রুপিং, ডায়বেটিস পরীক্ষা করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম।
ads

বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ এমদাদুল ইসলাম, ডাঃ মাসুদুর রহমান, ডাঃ পিয়েল, ইউপি চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম, ওমর ফারুক, ডকটরস কমিউনিটি হসপিটাল বরুড়া এম,ডি ও ওরাই আপনজন এর সভাপতি ইলিয়াছ আহমদ,বরুড়া ব্লাড ব্যাংকের সাবেক সভাপতি মোঃ পারভেজ, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ নাসির প্রমুখ।
ads
অনুষ্ঠান টি সঞ্চালনা করেন আজহার সুমন।









