15262

পঙ্গু রিকশাচালককে দোকান উপহার দিলেন পুলিশ সুপার

নিউজ ডেস্ক: দুর্ঘটনায় পঙ্গু হয়ে মানবেতর জীবনযাপন করা এক রিকশাচালককে ব্যবসায়ীক সহায়তা হিসেবে দোকান উপহার দিলেন নোয়াখালীর পুলিশ সুপার আলমগীর হোসেন।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে নোয়াখালী সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের বাসিন্দা আবুল খায়ের বাবুলকে এ সহযোগিতা করা হয়।

ads

দুই বছর আগে নিজ এলাকায় রিকশা চালাতে গিয়ে দুর্ঘটনায় আহত হন আবুল খায়ের বাবুল। টাকার অভাবে বিনা চিকিৎসায় বাড়িতে বসে মানবেতর জীবনযাপন করছিলেন তিনি।

তখন এগিয়ে আসে আলোকিত মানবিক অর্গানাইজেশন ও নোয়াখালী জেলা পুলিশ।

ads

পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, পঙ্গু রিকশাচালককে আর কারো কাছে হাত পাততে হবে না।

এই দোকানের আয় দিয়ে তিনি সংসার চালাতে পারবেন।

ad

পাঠকের মতামত