কুমিল্লায় শেখ ফজলুল হক মনির জন্মদিন উদযাপন
মাইনুল হক: কুমিল্লা মহানগরীতে মহানগর যুবলীগের উদ্যোগে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির ৮১-তম জন্মদিন বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ৮টায় কুমিল্লা নগরীর কান্দিরপাড় রামঘাটস্থ মহানগর আওয়ামী লীগ কার্যালয় সংলগ্নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনি’র প্রতিকৃৃতিতে শ্রদ্ধা জানিয়েছে কুমিল্লা মহানগর যুবলীগ।
কুমিল্লা মহানগর যুবলীগের আহবায়ক ও কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ সহিদের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃৃৃৃতিতে ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনি’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান নেতাকর্মীরা।
পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

বিকালে বাদ আছর কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়৷
এসময় কুমিল্লা মহানগর যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক ১১নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর আল আমিন সাদি, কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগ’র সদস্য বাবু সঞ্জায় বায়, শরীফুল ইসলাম খন্দকার বাদল, একে এম রিয়াজ উদ্দিন মুন্না, কাজী শাহাআলম, আলী ইকরাম তুহিন, তারিক হোসেন বাদল, হান্নানুর রহমান বেলাল, মোঃ রোকন উদ্দিন রোকন, নাজমুল ইসলাম শাওন, আকাশ ওয়াহিদ, দুলাল হোসেন অপু প্রমুখ উপস্থিত ছিলেন।









