কুমিল্লায় আওয়ামী মৎস্যজীবী লীগের বর্ষপূর্তি
মাইনুল হক: বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের ১ম বর্ষপূর্তি উপলক্ষে রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যায় কেক কেটা ও সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছে কুমিল্লা মহানগর কমিটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিবুস সাহেরীন সায়ের, কুমিল্লা সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর যুবলীগের যুগ্ম-আহবায়ক হাবীবুর আল আমিন সাদী, মহানগর যুবলীগ নেতা অনিক বড়ুয়া ঝুনু৷
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী মৎসজীবী লীগ কুমিল্লা মহানগর কমিটির আহবায়ক হাবিবুর সাকি৷
এ সময় আওয়ামী মৎসজীবী লীগ কুমিল্লা মহানগর কমিটির সদস্য সচিব এইচ এম রিয়াদসহ কমিটির মোহন, সিপন, মুন্না, স্বপন, বাবু, সিদ্দিক, রুবেল, মিনহাজ, হিমু, রিমন, জলিল ও ১১নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।










