15044

মহানগর যুবলীগ নেতা মনজুর’র কুলখানি আজ

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহারের নিকট আস্থাভাজন, বীর মুক্তিযোদ্ধা মরহুম দেলোয়ার হোসেনের প্রথম পুত্র এবং কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির প্রচার সম্পাদক ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কুমিল্লা মহানগরের সদস্য সচিব মোঃ আনোয়ার হোসাইনের বড় ভাই কুমিল্লা মহানগর যুবলীগ নেতা মোঃ মনজুর হোসাইনের কুলখানি আজ রবিবার (২৯ নভেম্বর) বাদ আছর বিষ্ণুপুর-কাপ্তান বাজার কবরস্থান গলির নিজস্ব বাসভবনে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।

মনজুর হোসাইন বৃৃৃৃহস্পতিবার (২৬ নভেম্বর) ৪১বছর বয়সে হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন৷ মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে ও মাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরিবারের ৫ ভাই ও ৭ বোনের মধ্যে তিনি ২য় সন্তান হলেও ভাইদের মধ্যে তিনি ছিলেন বড়।

ads
ad

পাঠকের মতামত