15016

দেশকে উন্নয়নের রোল মডেল বানিয়েছেন শেখ হাসিনা : শিল্পমন্ত্রী

নিউজ ডেস্ক: শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে রাজনীতি করছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ আদর্শের রাজনীতি করে বলেই দেশকে উন্নয়নের রোল মডেল বানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, বাংলাদেশে নতুন নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠার ফলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। বর্তমান সরকার দেশের মানুষের নতুন কর্মসংস্থান সৃষ্টি করছে।

ads

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে নরসিংদীর মনোহরদী উপজেলা মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মনোহরদী উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক নাছিমা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান, সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূঁইয়া, নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, নরসিংদী পৌরসভার মেয়র কামরুজ্জামান কামরুল, মনোহরদী পৌরসভার মেয়র আমিনুর রশিদ সুজন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুমি সরকার ও সাধারণ সম্পাদক ইয়াছমিন আক্তার প্রমুখ।

ads

সম্মেলনে সভাপতি নির্বাচিত হন তামান্না আক্তার ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন রুবি বেগম। এর আগে শিল্পমন্ত্রী মনোহরদীর শুকুন্দিতে ৪০ জন গৃহহীন পরিবারের জন্য গৃহনির্মাণ কাজের উদ্বোধন করেন।

ad

পাঠকের মতামত