14857

ইস্টার্ন ইয়াকুব প্লাজা দোকান মালিক সমিতির নব নির্বাচিত কমিটির শপথ

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা নগরীর রেইসকোর্স এলাকায় অবস্থিত অভিজাত বিপনী বিতান ইস্টার্ন ইয়াকুব প্লাজা দোকান মালিক সমবায় সমিতির নবনির্বাচিত কার্যকরি কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) রাতে মার্কেটের পঞ্চম তলার মিলনায়তনে অত্যন্ত আনন্দঘন মুহূর্তে ওই শপথ সম্পন্ন হয়। শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি ইস্টার্ণ ইয়াকুব প্লাজা দোকান মালিক সমবায় সমিতির প্রধান উপদেষ্টা কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আব্দুল মমিন ফেরদৌস।

ads

আগামী তিন বছরের জন্য কার্যকরী কমিটির সকল সদস্য শপথ গ্রহণ করেন। এসময় কার্যকরি কমিটির সকল সদস্যদের ফুলের মালা পড়িয়ে বরণ করে নেন উপেদষ্টা পরিষদের সদস্যরা। কার্যকরী কমিটির নেতৃবৃন্দরা হলেন, সভাপতি আলহাজ্ব মোঃ নুরে আলম ভূইয়া, সহ-সভাপতি মোঃ জাকির হোসেন, সহ-সভাপতি মোঃ সেলিম আহম্মেদ, সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুরুল আলম ভূইয়া, যুগ্ম সম্পাদক মোঃ মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, অর্থ সম্পাদক রুহুল কুদ্দুস সুজাত, প্রচার সম্পাদক হাসান মোর্শেদ, দফতর সম্পাদক মাসুম আলম পলাশ, সদস্য আব্দুর রব ভূইয়া লিটন, আরিফ উদ্দিন চৌধুরী, মিয়া মোঃ বাতেন, মোঃ গিয়াস উদ্দিন, জাকির হোসেন। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির পক্ষ থেকেও উপদেষ্টাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সমিতির উপদেষ্টা শাহ মোঃ আলমগীর খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইস্টার্ন ইয়াকুব প্লাজা দোকান মালিক সমিতির উপদেষ্টা মো: তাজুল ইসলাম, মোঃ হুমায়ুন কবীর। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা বেলায়েত হোসেন, মোমিনুল ইসলাম, মিজানুর রহমান, সাজিদুল ইসলাম, সুজিত চন্দ্র দাস বাবুল। এসময় মার্কেটের ফ্লোর কমিটির নেতৃবৃন্দ সহ বিভিন্ন ফ্লোরের ব্যবসায়িরা।

ads

অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন, মার্কেটের দোকান মালিক রনজিৎ রায়, মোঃ মঞ্জুরুল আলম বাদল, কাউছারুজ্জামান, ব্যবসায়ি মাজহারুল ইসলাম দুলাল প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মার্কেটের ব্যবসায়ি রেজবাউল হক রানা। এর আগে গত ১৭ অক্টোবর ইস্টার্ন ইয়াকুব প্লাজা দোকান মালিক সমিতির উপদেষ্টা পরিষদের সদস্যরা সর্বসম্মতিক্রমে মার্কেট সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য আগামি তিন বছরের জন্য ১৪ সদস্য বিশিষ্ট ওই কমিটি গঠন করেন।

ad

পাঠকের মতামত