14829

নিরাপদ স্যানিটেশন: উন্নয়ন সহযোগীদের সহায়তা চাইলেন স্থানীয় সরকারমন্ত্রী

ডেস্ক নিউজ: সারাদেশে সবার জন্য নিরাপদ স্যানিটেশন ব্যবস্থাপনা (সেফলি ম্যানেজড স্যানিটেশন) অর্জনে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থাসহ সংশ্লিষ্টদের সমন্বিত সহযোগিতা কামনা করেছেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মন্ত্রী তাজুল ইসলাম।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মন্ত্রণালয় থেকে অনলাইনে যুক্ত হয়ে ‘বিল অ্যান্ড মিলিন্ডা গেটস ফাউন্ডেশনের’ সহযোগিতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে স্থাপিত ‘সিটিওয়াইড ইনক্লুসিভ স্যানিটেশন (সিডব্লিউআইএস) এফএসএম সাপোর্ট সেলের’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ads

মন্ত্রী বলেন, ‘বাণিজ্যিকভাবে সৃষ্ট দূষণ ও আবর্জনা মোকাবিলা এবং এসডিজি-২০৩০ ও রূপকল্প ২০৪১ লক্ষমাত্রা সামনে রেখে সরকার নিবিড়ভাবে কাজ করছে। উন্নয়ন সহযোগীদের আরও আর্থিক-কারিগরি সহায়তা পেলে সুষ্ঠুভাবে একাজ সম্পন্ন করা সহজ হবে।’

মন্ত্রী তাজুল ইসলাম বলেন, ‘দেশের মানুষের অর্থনৈতিক পরিবর্তন ও জীবনযাত্রার মান উন্নয়নের ফলে আবাসিক ও বাণিজ্যিকভাবে সৃষ্ট কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনা জরুরি হয়ে পড়েছে।’ এসময় কঠিন ও মানববর্জ্য ব্যবস্থাপনায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের গৃহীত কার্যক্রমের প্রশংসা করেন তিনি।

ads

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর আয়োজিত ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ। বিভিন্ন উন্নয়ন সহযোগী ও সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফত র প্রধান প্রকৌশলী মো. সাইফুর রহমান প্রমুখ।

ad

পাঠকের মতামত