শহীদ আহসানউল্লাহ মাস্টার এর জন্মদিন পালিত
নিজস্ব প্রতিবেদক: শহীদ আহসানউল্লাহ মাস্টার এর ৭০তম জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল ( অব:) ফারুক খান এমপি, সাবেক মন্ত্রী, প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগ৷
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাড আ ক ম মোজাম্মেল হক এমপি, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, পেশাজীবী নেতা অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক, সাংবাদিক নেতা , বাংলাদেশে সংবাদ সস্থার সাবেক এমডি মোঃ আজিজুল ইসলাম ভূইয়া, গাজীপুর সংবাদিক ইয়নিয়ন এর সভাপতি সাংবাদিক নেতা আতাউর রহমান, মোঃ গণি মিয়া বাবুল, সাংবাদিক আশরাফ আলী প্রমুখ।

প্রধান অতিথি বক্তব্যে জনাব কর্নেল ( অব:) ফারুক খান এমপি বলেন, শহীদ আহসানউল্লাহ মাস্টার মনে প্রাণে জনগণের কাছে অত্যন্ত সমাদৃত ছিলেন, তার আকাশচুম্বী জনপ্রিয়তা অর্জন, স্বাধীনতা ও মুক্ত বুদ্ধি সম্পন্ন মানুষটি শ্রমিক নেতা হিসাবে, শিক্ষক হিসাবে, রাজনীতিবিদ হিসেবে আমাদের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। একজন আহসানউল্লাহ মাস্টার না, বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে আরো তার মতো ত্যাগী, জনপ্রিয় নেতার আরো প্রয়োজন। তার জীবন থেকে আমাদের শিক্ষা নিতে হবে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেন, গাজীপুর হলো বঙ্গবন্ধুর আদর্শের তাগি কর্মী তৈরির কারখানা। এই গাজীপুর বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ, আহসানউল্লাহ মাস্টার, শহীদ ময়েজ উদ্দিন এর মত নেতাদের জন্ম হয়ছে। মুক্তিযুদ্ধের সময় ও গাজীপুরের মানুষ অকাতরে প্রাণ দিয়েছেন। আসুন তাদের আদর্শ আমরা ধারণ করে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের পতাকা তলে একত্রিত হই।
সভাপতির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বলেন, আমিও যেনো আমার বাবার আদর্শ ধারণ করে এগিয়ে যেতে পারি তার জন্যে সকলের সহযোগিতা এবং দোয়া কামনা করেন।শেষে মোনাজাতের মাধ্যমে সভা শেষ হয়।
অনুষ্ঠানটি আয়োজন করেন শহীদ আহসানউল্লাহ মাস্টার এমপি স্মৃতি পরিষদ।
আগামী কাল শহীদ আহসানউল্লাহ মাস্টার এমপি’র গ্রামের বাড়ি গাজীপুর পুবাইল এ সকালে আলোচনা সভা, কবর জেয়ারত ব্যাবস্থা করা হয়েছে।









