চৌদ্দগ্রামে ৪৯তম সমবায় দিবস পালিত
সফিউল আলম: “বঙ্গবন্ধুর দর্শন, সমবায় উন্নয়ন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৪৯তম জাতীয় সমবায় দিবস ২০২০ উদযাপন উপলক্ষে আলােচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকালে চৌদ্দগ্রাম উপজেলা হলরুমে আয়ােজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সােবহান ভূঁইয়া হাসান৷
অনুষ্ঠানটি জাতীয় পতাকা উত্তোলন ও কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।
চৌদ্দগ্রাম উপজেলা সমবায় অফিসার ভূঁইয়া মােঃ শাহিনুর রহমান এর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান, চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্ কর্মকর্তা ডাক্তার হাসিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমান উল্লাহ বাবুল, উপজেলা মুক্তিযােদ্ধা কমান্ডার আবুল হাসেম, যুব উন্নয়ন অফিসার মােকাদ্দেস আলী, সমাজসেবা অফিসার নাসির উদ্দিন, উপজেলা সমবায় সমিতির সভাপতি মােজাম্মেম হােসেন,
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গুণবর্তী ইউনিয়নের চাঁপাচো সমবায় সমিতির সভাপতি আরিফুর রহমান৷
এছাড়া বক্তব্য রাখেন গুণবতী সঞ্চয় সমিতির সভাপতি ডাক্তার বেলাল হােসেন, দক্ষিণ শ্রীপুর ইসা বহুমুখি সমবায় সমিতির সভাপতি খালেদ মােশারফ, মৎস্যজীবী সমিতির সভাপতি ইব্রাহিম আলম প্রমূখ।









