14619

কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের বিশেষ বর্ধিত সভা

মাইনুল হক: কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে উক্ত সভাটি শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬ ঘটিকায় কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্ণারে অনুষ্ঠিত হয়।

কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি জহিরুল ইসলাম রিন্টুর সভাপতিত্বে আনুষ্ঠানে বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য মো: জসিম উদ্দন, সহ-সভাপতি শাহাজাদা টুটুল, সহ-সভাপতি জসিম উদ্দিন, সহ-সভাপতি পারভেছ হানিফ, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াস প্রমূখ।

ads

এসময় মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গাজী মোহাম্মদ আনিসুর রহমান, সহ-সভাপতি মো: আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক আশিক আবু সাদাত নোমান, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিল।

ads
ad

পাঠকের মতামত