14391

কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের বিশেষ সভা অনুষ্ঠিত

মাইনুল হক: কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২ নভেম্বর) বিকাল-৪টায় কুমিল্লা টাউন হলের বীরচন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে অওয়ামী অঙ্গ সংগঠনের করোনায় মৃত নেতা কর্মীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

ads

সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ। সভায় কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ন-আহবায়ক হাবিবুর আল আমিন সাদী ও আহ্বায়ক কমিটির সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ads

সভাপতির বক্তব্যে আহবায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ বলেন, কুমিল্লা মহানগর যুব লীগের প্রত্যেকটি নেতা কর্মীকে মুক্তিযোদ্ধের চেতনা বুকে ধারণ করে কাজ করতে হবে। দল ভারী করতে গিয়ে স্বাধীনতাবিরোধী ও ভিন্ন মতাদর্শের মানুষকে দলে না ভিড়িয়ে নতুন নতুন কর্মী সৃষ্টি করতে হবে। নগরীর ২৭টি ওয়ার্ডের মধ্যে ৯টি ওয়ার্ডর কমিটি গঠন করা হয়েছে। আগামী কিছু দিনের মধ্যে অন্যান্য ওয়ার্ড গুলোতে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। বিতর্কিত, হাউব্রিড ও অনুপ্রবেশকারীদের বাদ দিয়ে ত্যাগীদের স্থান দেয়া হবে। গণমানুষের নেতা এমপি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার’র দিক নির্দেশনায় মহানগরে যুবলীগের নেতাকর্মীরা সুসংগঠিত হয়ে কর্মকান্ড করে যাচ্ছে। আমাদের নেতা এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার’র বলিষ্ঠ নেতৃত্ব আমাদেরকে সাহস যুগিয়েছে। আজকে ওনার দিক নির্দেশনায় যুবলীগের রাজনীতিতে সক্রিয় থেকে কাজ করে যাচ্ছি।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মতো সংগঠনকে স্বচ্ছ করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করবো।

ad

পাঠকের মতামত