14395

চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে জয়যাত্রা টিভির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ সফিউল আলম: কুমিল্লার চৌদ্দগ্রামে জয়যাত্রা টেলিভিশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার দুপুরে চৌদ্দগ্রাম বাজারে স্থানীয় আল আমিন হোটেল কনপারেন্স হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জিএম মীর হোসেন মিরু।

জয়যাত্রা টিভির চৌদ্দগ্রাম প্রতিনিধি মনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সিভিসি বাংলা টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি এম এ হাসান এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কালিকাপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার।

ads

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগৈর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রভাষক নায়িমুর রহমান মজুমদার মাছুম, কুমিল্লা পল্লী বিদ্যুত সমিতি-২ এর পরিচালক জহির উদ্দিন পিন্টু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল হক মোল্লা বাবলু, সাংবাদিক মাহবুবুর রহমান মিয়াজী, চৌদ্দগ্রাম উপজেলা হাইওয়ে কমিউনিটি পুলিশিং এর সভাপতি আবুল হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা কৃষকলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু তাহের, চৌদ্দগ্রাম টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি আরিফুর রহমান মজুমদার, কালিকাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশারফ হোসেন লিটন মেম্বার৷

ads

এছাড়া উপস্থিত ছিলেন চ্যানেল এস টিভি ও চৌদ্দগ্রাম টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন নয়ন ও চেতনায় ৭১ ও সৃষ্টি টেলিভিশন’র চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি শফিউল আলমসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ৷

ad

পাঠকের মতামত