কুমিল্লা রাইফেলস ক্লাবের আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে
আজ বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২টায় জেলা প্রশাসক ও রাইফেলস ক্লাবের সভাপতি আবুল ফজল মীর’র সভাপতিত্বে কুমিল্লা রাইফেলস ক্লাবের উন্নয়ন সংক্রান্ত বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷

উক্ত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রাইফেলস ক্লাবের সহ-সভাপতি নুরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন, কুমিল্লা রাইফেলস ক্লাবের সহ-সভাপতি গোলাম মোহাম্মদ সিকান্দার, কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও রাইফেলস ক্লাবের সহ-সভাপতি আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, কুমিল্লা রাইফেলস ক্লাবের সাধারণ সম্পাদক এ. কে. এম ইকবাল ইসলাম, কুমিল্লা রাইফেলস ক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খাঁন চৌধুরী, কুমিল্লা রাইফেলস ক্লাবের কোষাধ্যক্ষ তারিকুল ইসলাম মজুমদার, কুমিল্লা রাইফেলস ক্লাবের সদস্য হাবিবুর রহমান, স. ম. সফিকুল রহমান, আমানুল রশিদ (শাহীন), আব্দুল হান্নান, আলহাজ্ব মাহবুব আলম, রেজাউল করিম (মিন্টু), ফরহাদ হোসেন ভূঁইয়া, মোঃ আলী মনসুর, সৈয়দ রায়হান আহমেদ প্রমুখ৷










