ময়নামতিতে ৯টি পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করলেন লালন হায়দার চেয়ারম্যান
বুড়িচং প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন পূজা উদযাপন মনিটরিং কমিটির সভাপতি মোঃ লালন হায়দার সোমবার বিকাল থেকে শারদীয় দূর্গা উৎসবের শেষ দিন বিজয়া দশমীতে ৯ টি পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং মন্ডপে নিজ তহবিল থেকে অার্থিক অনুদান বিতরণ করেন।
পরিদর্শনকৃত পূজা মন্ডপ সমূহ হল হরিন ধরা শ্রী শ্রী লোকনাথ আশ্রম পূজা মন্ডপ, হরিণ ধরা হরিপদ মাষ্টার বাড়ি পূজা মন্ডপ, রায়পুর (কাঁঠালিয়া) পূজা মন্ডপ, বাগিলাড়া দত্ত বাড়ি পূজা মন্ডপ, বাগিলাড়া নাহা বাড়ি পূজা মন্ডপ, পাইকপাড়া পূজা মন্ডপ, মীরপুর পূজা মন্ডপ, গন্ডুল পূজা মন্ডপ ও কালাকচুয়া পূজা মন্ডপ।
এসময় উপস্থিত ছিলেন বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ আজিজুল বারি নয়ন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বুড়িচং উপজেলা শাখার সাধারণ সম্পাদক মধুসূদন বিশ্বাস, ইউপি সদস্য মোঃ দেলোয়ার হোসেন মৃধা, মোঃ শিপন মিয়া, আবুল হোসেন যুবলীগ নেতা খোকন ভূইয়া, স্বেচ্ছাসেবক লীগের উপজেলা নেতা মোঃ জাকির হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং পূজা উদযাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ লালন হায়দার বলেন, আমাদের শান্তির লক্ষে সবাই মিলে মিশে বসবা করা হল প্রধান কাজ। এ শারদীয় দূর্গা উৎসবের আনন্দ সবার জন্য। আমরা কোন বৈরীতা চাইনা আমরা সকল ধর্মীয় লোকজনের সুখ শান্তি চাই। আমাদের দেশ নেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনা র নির্দেশ অনুযায়ী সাম্প্রদায়িক বাংলাদেশে অামরা হিন্দু, খিষ্টান, মুসলিম ধর্মীয় উৎসব সার্বজনীন ভাবে পালন করবো।
তিনি আরও বলেন সাবেক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু বলেছেন যে বুড়িচং ব্রাক্ষণপাড়া দুই উপজেলায় মোট ৫৩ টি পূজা মন্ডপে শারদীয় দূর্গা উৎসব সুষ্ঠু সুন্দর ও নির্বিঘ্নে পালিত হয়েছে। তাই তিনি মহান সৃষ্টি কর্তার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। হিন্দু সম্প্রদায়ের লোকজন কে তিনি অান্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনীকে ধন্যবাদ জানান। তারা পূজা মন্ডপ গুলো কে যথেষ্ট সাহায্য সহযোগিতা এবং আইনি সহায়তা দিয়েছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।










