চৌদ্দগ্রাম ছাতিয়ানী শেখ রাসেল স্মৃতি সংসদের উদ্যোগে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল
মো: সফিউল আলম: মুজিব শতবর্ষ উপলক্ষে চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ছাতিয়ানী শেখ রাসেল স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা বুধবার বিকেলে ছাতিয়ানী উচ্চ বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ছাতিয়ানী শেখ রাসেল স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ মমিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আবদুস সোবহান ভুঁইয়া হাসান।
মুন্সিরহাট ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক রহমত উল্লাহ বাবুল, সহ-সভাপতি জিএম মীর হোসেন মীরু, আক্তার হোসেন পাটোয়ারী, উপজেলা যুবলীগের আহবায়ক শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজালাল মজুমদার, মুন্সিরহাট ইউপি চেয়ারম্যান মাহফুজ আলম, কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, কনকাপৈত ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল আলম মোল্লা, রফিকুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল জলিল রিপন, যুব ও ক্রীড়া সম্পাদক শাহিন জনি, কোষাধ্যক্ষ ইকবাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এএসএম শাহিন মজুমদার, উপজেলা ছাত্রলীগের আহবায়ক তৌফিকুল ইসলাম সবুজ, যুগ্ম আহবায়ক নুরুল আলম, কাজী আল রাফিসহ মুন্সিরহাট ইউনিয়ন আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় যুগীরহাট ফুটবল একাদশ ট্রাইব্রেকারে আগুনশাইল ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়।










