13811

মুরাদনগরের “বন্ধন” এর সভাপতি সাইফুল, সা. সম্পাদক সুমন

আরিফ গাজী: কুমিল্লার মুরাদনগরের জনপ্রিয় স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন ‘বন্ধন’র দ্বি-বার্ষিক অনুষ্ঠানে কমিটি গঠন করা হয়েছে। রবিবার সকালে বন্ধনের প্রতিষ্ঠাতা মোমিন সরকার সংগঠনের প্যাডে সাইফুল ইসলামকে সভাপতি ও সুমন মিয়াকে সাধারন সম্পাদক এবং নুরুল আমিনকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন।
জানা যায়, মুমুর্ষ রোগীদের রক্তদানের মাধ্যমে প্রাণ বাচাঁনোর লক্ষ্যে ২০১৮ সালের ২০ই সেপ্টেম্বর একঝাক তরুনের উদ্যোগে গঠিত হয় “বন্ধন” নামের এই সামাজিক সংগঠনটি। প্রতিষ্ঠার পর থেকে সকল সদস্যরা রবিবার (১১ সেপ্টেম্বর) পর্যন্ত ৩৩৯ ব্যাগ রক্ত দান করেছে।
রক্তদানের পাশাপাশি বন্ধনের সদস্যরা মুরাদনগর উপজেলার বিভিন্ন এলাকায় অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, নগদ অর্থ বিতরণ ও বিভিন্ন সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

ad

পাঠকের মতামত