কুমিল্লায় শ্রমিকলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা মহানগর শ্রমিকলীগের আয়োজনে জাতীয় শ্রমিকলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে৷ সোমবার ১২ই অক্টোবর সকালে জাঙ্গালিয়া বিদ্যুৎ ভবনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল পরে কেক কেটে ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়৷
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপন্থিতি ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত৷
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর শ্রমিকলীগের আহবায়ক আলহাজ্ব এম এ কাইয়ুম৷
এসময়ে উপস্থিত ছিলেন, ২১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা, ২২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী অহিদুর রহমান, ২২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম, মহানগর শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক আবুল খায়ের সরকার, যুগ্ম আহবায়ক আনিছুর রহমান ভুঁইয়াসহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাএলীগের নেতৃবৃন্দ।










