কুমিল্লার বুড়িচংয়ে নতুন ইউএনও সাবিনা ইয়াসমিন’র যোগদান
মাইনুল হক: কুমিল্লার বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছন মোছাম্মৎ সাবিনা ইয়াছমিন। তিনি বিদায়ী ইউএনও ইমরুল হাসানের স্থলাভিষিক্ত হয়েছেন।
আজ রবিবার (১১ অক্টোবর) তিনি নতুন ইউএনও হিসাবে যোগদান করেছেন। যোগদান উপলক্ষে আজ সকালে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক আবুল ফজল মীর পিএএ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন৷ এ সময় মোছাম্মৎ সাবিনা ইয়াছমিন কে ফুল দিয়ে বরণ করে নেন জেলা প্রশাসক৷
ads
ইউএনও ইমরুল হাসান সিনিয়র সচিব পদে পদোন্নতি পেয়ে পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে বদলি হয়েছেন।
ফলে মোছাম্মৎ সাবিনা ইয়াছমিন বুড়িচংয়ের নতুন ইউএনও হিসেবে যোগদান করলেন।
ads










