কুমেকে নতুন উপাধ্যক্ষ হিসেবে ডাঃ ইজাজুল হকের যোগদান
নিউজ ডেস্ক: কুমিল্লা মেডিকেল কলেজের নুতন উপাধ্যক্ষ হিসেবে আজ শনিবার (১০ অক্টোবর) যোগদান করেছেন ডাঃ মোহাম্মদ ইজাজুল হক৷
তিনি ১৯৯৩ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন এবং ২০০৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে এমডি (লিভার রোগ) ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান এন্ড সার্জন হইতে এফসিপিএস (মেডিসিন) ডিগ্রী লাভ করেন। তিনি অত্র প্রতিষ্ঠানে প্রভাষক (এনাটমি), কিউরেটর (এনাটমি), জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন), সহকারী অধ্যাপক (হেপাটোলজি), সহযোগী অধ্যাপক (হেপাটোলজি) ও হোস্টেল তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করেছেন।
ads
দেশে-বিদেশের বিভিন্ন জার্নালে তার ২৫ টির অধিক বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তার গ্রামের বাড়ী কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলি ইউনিয়নের জামবাড়ী গ্রামে।
ads











