13740

মুরাদনগরে শিক্ষা সচিব মাহবুব হোসেনের রোগমুক্তি কামনায় দোয়া

আরিফ গাজী: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো: মাহবুব হোসেনের দ্রুত আরোগ্য কামনায় শুক্রবার বাদ জুমা কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইল সরকারি কলেজ মসজিদে এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষা সচিব মোঃ মাহবুব হোসেনের সাবেক ব্যক্তিগত সহকারী ও বর্তমানে শ্রীকাইল সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক সুমন মিয়ার উদ্যোগে ওই দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়ার অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীকাইল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিয়া গোলাম সারোয়ার, সহকারী অধ্যাপক লুৎফর রহমান, দেওয়ান নকিবুল হুদা, প্রভাষক কামরুল হাছান মিকাইল, জাহাঙ্গীর আলম, কামরুল হাছান, সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল অফিসার হাবিবুর রহমান, কালগড়া হাফিজ উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়ার হোসেন, শ্রীকাইল কে কে উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নজরুল ইসলাম, শ্রীকাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নায়েব আলী, শ্রীকাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল কুদ্দুস, মুরাদনগর প্রেসক্লাবের সহ-সভাপতি এমকেআই জাবেদ, শ্রীকাইল ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক নুরে আলম জিকু, ছাত্রলীগ নেতা আলমগীর হোসেন বেগ, আলমগীর হোসেন ও খাইরুল হাসান সুপ্ত প্রমূখ।

ads

উল্লেখ্য, মোঃ মাহবুব হোসেন ২০১৯ সালের ৩১ ডিসেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব হিসাবে যোগদান করেন। এ পদে যোগদানের পূর্বে তিনি স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব (নগর উন্নয়ন) হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। গত ৭ অক্টোবর বুধবার ওই সচিবের করোনা রিপোর্ট পজিটিভ আসে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। সচিবের করোনা রিপোর্ট পজিটিভ হওয়ার পর থেকে নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন বলেও জানিয়েছেন তিনি।

ads
ad

পাঠকের মতামত