ভলিবল খেলোয়াড় মরহুম মোমেনুল ইসলাম খান’র স্মরণ সভা
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার সনামধণ্য জাতীয় দলের সাবেক ভলিবল খেলোয়ার মরহুম মোঃ মোমেনুল ইসলাম খান এর স্মরণ সভা শুক্রবার (৯ অক্টোবর) কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আরফানুল হক রিফাত।
বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন।
সভাপতিত্ব করেন বাংলাদেশ ভলিবল ফেডারেশন ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবদুল কুদ্দুস।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মোঃ বাদল খন্দকার ও জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মুজাহেদুল ইসলাম সেন্টু। এছাড়া অন্যান্য খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।
শোক সভায় বক্তব্য রাখেন, সাবেক খেলোয়াড় অধ্যক্ষ শফিকুল রহমান, মোস্তাক আহম্মদ মজুমদার, আবুল কাশেম, মোসলেহ উদ্দীন৷ পবিত্র কোরআন তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন সাবেক ভলিবল খেলোয়ার মোঃ শাহজাহান সিরাজ।
উল্লেখ্য মরহুম মোঃ মোমেনুল ইসলাম খান ছিলেন খেলাধূলায় খুবই মনোযোগি ও দ্বায়িত্বশীল। তার নেতৃত্বে কুমিল্লার ভলিবলের সুমান দেশব্যাপী ছড়িয়ে পড়েছিল ও জাতীয় পর্যায়ে সুনাম বয়ে এনেছিল।










