মুরাদনগরে কোরআনে হাফেজ ১০ ছাত্রকে পাগড়ি প্রদান উপলক্ষে ইসলাহী জলসা
আরিফ গাজী: কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল দারুল কোরআন ইসলামিয়া মাদরাসা থেকে কোরআনে হাফেজ ১০ ছাত্রকে পাগড়ি প্রদান উপলক্ষে এক ইসলাহী জলসা মঙ্গলবার রাতে আনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে মোবাইল ফোনে বক্তব্য রাখেন এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি।
এ উপলক্ষে অনুষ্ঠিত জলসায় প্রধান বক্তা ছিলেন কুয়াকাটার আলহাজ্ব মাওলানা হাফিজুর রহমান ছিদ্দিক।
ঢাকার ব্যবসায়ী আলহাজ্ব কাজী আব্দুস সালামের সভাপতিত্বে বরিশালের মাওলানা ফয়সাল হাওলাদারের উপস্থাপনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা কৃষক লীগের আহবায়ক কামাল উদ্দিন খন্দকার, লাকসামের মাওলানা রাশেদুল ইসলাম, বদরপুরীর মাওলানা বাহাউদ্দিন আশরাফ, কাজিয়াতল দাখিল মাদরাসার সুপার মাওলানা মোস্তাফিজুর রহমান, অত্র মাদরাসার অধ্যক্ষ হফেজ মাওলানা কাজী ওমর ফারুক খন্দকার ও মাদরাসার সহকারী শিক্ষক হাফেজ মাওলানা হোসাইন আহাম্মদ প্রমুখ।










