বাইডেনের সঙ্গে বিতর্কের অপেক্ষায় ট্রাম্প
ডেস্ক নিউজ: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, তিনি জো বাইডেনের সঙ্গে পরবর্তী বিতর্কে যোগ দেয়ার অপেক্ষায় আছেন। মঙ্গলবার এক টুইট বার্তায় তিনি এ কথা জানান।
কোভিড-১৯ এ আক্রান্ত ট্রাম্প হাসপাতালে চিকিৎসা শেষে এখন হোয়াইট হাউসে অবস্থান করছেন। আগামী ১৫ অক্টোবর ফ্লোরিডার মিয়ামিতে উভয় প্রার্থীর বিতর্ক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ads











