13633

ধর্ষকরা যেন কোনো রাজনৈতিক দলে ঠাঁই না পায়: ওবায়দুল কাদের

ঢাকা: ধর্ষণকরা যেন কোনো রাজনৈতিক দলে ঠাঁই না পায়, কোনো দল যেন তাদের আশ্রয়ের ঠিকানা না হয়। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বুধবার রাজধানীর তেজগাঁও সড়ক ভবনে সভা শেষে এসব কথা বলেন তিনি।

ads

ওবায়দুল কাদের বলেন, অপরাধী বা ধর্ষকের জন্য শাস্তিই শেষ কথা নয়। তারা যদি কোনো রাজনৈতিক ছায়ায় থাকে তাহলে তাদের চিরতরে রাজনীতিতে নিষিদ্ধ করতে হবে। ধর্ষণকারীদের জন্য কোনো রাজনৈতিক দল যেন আশ্রয়ের ঠিকানা না হয়। এসব অপরাধীর বিরুদ্ধে সব রাজনৈতিক ও সামাজিক সংগঠনকে আপোষহীন থাকতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি অভিযোগ করছে দেশে গণতন্ত্র নেই। আমরা বলতে চাই, প্রতিদিন গণমাধ্যমে সরকারের বিরুদ্ধে তারা যে ফ্রি-স্টাইলে বিষাদাগার করছেন, গণতন্ত্র না থাকলে তা কি করতে পারতেন? তাদের দলের কাউকে কি এজন্য জেলে যেতে হচ্ছে? গণতন্ত্র আছে বলেই তারা সরকারের সমালোচনা করতে পারছে।

ads
ad

পাঠকের মতামত