বুড়িচংয়ে ইউএনও’কে বিদায়ী সংবর্ধনা দিল ক্রীড়া সংসদ
বুড়িচং প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসানের বিদায়ী সংবর্ধনা দিলেন উপজেলা ক্রীড়া সংসদ।
রোববার (৪ অক্টোবর) জেলার বুড়িচং ক্রীড়া সংসদের উদ্যোগে নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি হাওয়ায় বিদায় উপলক্ষ্যে উপজেলা মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও বুড়িচং ক্রীড়া সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ বাছির খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য এবং কুমিল্লা-৫ (বুড়িচং- ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য আবদুল মতিন খসরু এমপি।
প্রধান মেনমান হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. আবুল হাশেম খান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আখলাক হায়দার, বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান খানঁ, ওসি মোজাম্মেল হক পিপিএম, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো: আবদুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রেজাউল করিম।
বুড়িচং ক্রীড়া সংসদের সাধারণ সম্পাদক পলাশ মিয়ার পরিচালনায় উপস্থিত ছিলেন বুড়িচং ক্রীড়া সংসদের উপদেষ্টা বিষ্ণু কুমার ভট্রাচার্য্য, সমির দেব, নিবাস চন্দ্রশীল, সহ- সভাপতি রকিবুল ইসলাম লিটন, সহ-সাধারণ সম্পাদক আলাউদ্দিন, মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ সবুজ, ক্রীড়া সম্পাদক এনামুল হক, দপ্তর সম্পাদক জয়ন্ত ভৌমিক, অর্থ সম্পাদক মো: সাইফুল ইসলাম পারভেজ ও উপজেলা আওয়ামী লীগের নেতা আব্দুর রশিদ প্রমুখ।
সংবর্ধিত উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান গত ৩ বছর ধরে বুড়িচং উপজেলা নানান সেবা প্রদান ও করোনাকালে মানুষের পাশে থেকে প্রশংসিত ও আস্থা অর্জন করেছেন।











