মিঠামইনে অল ওয়েদার সড়ক পরিদর্শন করলেন আইজিপি
ডেস্ক নিউজ: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজির আহমেদ বৃহস্পতিবার (১অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় রাষ্ট্রপতির স্বপ্নের সড়ক ইটনা-মিঠামইন-অষ্ট্রগ্রাম (৩৫ কিমি) অল ওয়েদার সড়কের বিভিন্ন অংশ পরিদর্শন করেন। এছাড়াও তিনি রাষ্ট্রপতি আব্দুল হামিদের নিজ বাড়ি কামালপুরে যান। সেখানে কিছু সময় কাটান।
এর আগে তিনি দুপুরে ঢাকা থেকে হেলিকপ্টারে কিশোরগঞ্জের নিকলী উপজেলা সদরে আসেন। সেখানে উপজেলা খেলার মাঠে গার্ড অব অনার শেষে নিকলী বেড়িবাঁধের পাশে ঘোড়াউত্রা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতার উপভোগ করেন। পরে তিনি স্টিমার নিয়ে নৌপথে সফর সঙ্গীদের নিয়ে মিঠামইনের উদ্দেশ্যে রওনা দেন। মিঠামইনে রাত্রি যাপন শেষে শুক্রবার ঢাকায় ফেরার কথা রয়েছে।
মহাপুলিশ পরিদর্শকের সঙ্গে সফর সঙ্গী হিসেবে রয়েছেন-ঢাকা রেঞ্জের ডিআইজি মো. হাবিবুর রহমান, তেজঁগাও জোনের ডিসি হারুন অর রশিদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
স্থানীয়ভাবে নিকলী ও মিঠামইনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন-কিশোরগেঞ্জর পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, সহকারী পুলিশ সুপার (সার্কেল) এ এস এম আজিজুল হক, মিঠামইন উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রভাংশু সোম মহান,উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইব্রাহিম মিয়া, জেলা পরিষদের সদস্য বাবু সমীর কুমার বৈষ্ণব ও মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির রাব্বানী।
এছাড়াও মিটামইন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
অন্যদিকে নিকলী উপজেলার কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা সামছুদ্দিন মুন্না, উপজেলা চেয়ারম্যান রুহুল কুদ্দুছ জনি, সদর ইউপি চেয়ারম্যান শাহরিয়ার আহমদ তুলিপ, ওসি শামছুল আলম সিদ্দিকীসহ আওয়ামী লীগের নেতা-কর্মীসহ স্থানীয় কর্মকর্তাবৃন্দ।










